ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

চট্টগ্রামে ২১ বছর পর ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: আজ থেকে ২১ বছর আগে ১৯৯৬ সালে চট্টগ্রামে ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদুল হক হত্যা মামলার আসামি আবদুল কুদ্দুসকে (৫৫)কে দীর্ঘ ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানা পুলিশ সোমবার (৫ জুন) রাতে বায়েজিদ থানাধীন জঙ্গল সলিমপুর ছিন্নমূল আবাসিক এলাকা থেকে  তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতে চালান দেওয়া হয়েছে।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন এসআই বিকাশ চন্দ্র শীল।

এএসআই সোহেল আহমদ জানান, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত লক্ষ্মীপুরের কুদ্দুস তখন দস্তগীর হোটেলের রুটি তৈরির কারিগর ছিলেন। ওই হোটেলের সামনেই ২১ বছর আগে ১৯৯৬ সালে ছুরিকাঘাত করে মাহমুদুলকে খুন করেন তিনি। এরপর তিনি ছিন্নমূল এলাকায় জায়গা দখল করে বসবাস শুরু করেন।

হত্যাকান্ডের পর একবার গ্রেপ্তার হন কুদ্দুস। জামিনে এসে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলাও রয়েছে বলে জানান এএসআই সোহেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ২১ বছর পর ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭