ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

না ফেরার দেশে ব্রাজিল প্রবাসী লক্ষীপুরের মাহিন

  • আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭
  • / 880
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিল সাও পাওলো প্রতিবেদক

না ফেরার দেশে চলে গেলেন ব্রাজিল প্রবাসী লক্ষীপুর নোয়াখালীর সন্তান মাহিন আহমেদ(৫৫)। শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টায় সাওয়াপওলো সিটিতে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওইন্না ইলাহি রাজিওন)। তার মৃত্যুতে ব্রাজিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মাহিন আহমেদের দাফন ও মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি হিসাবে সাওপাওলোর পারি মসজিদে প্রবাসী বাংলাদেশিরা বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে মরহুম মাহিন আহমেদের মরদেহ দেশে না পাঠিয়ে শরিয়ত মোতাবেক ব্রাজিলেই দাফন সম্পন্ন করার জন্য তার পরিবারের অনুমতি নেয়া হয়। অনুমতি সাপেক্ষে শনিবার দুপুরে স্থানীয় পারি মসজিদ পার্কে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ারলহুস জামে মসজিদের পার্শবর্তী কবরস্থানে দাফন করা হয়।

এ সময় প্রিয় সহকর্মীকে হারিয়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক হৃদয় বিদারক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। সবায় তার আত্মার মাগফেরাত কামনা করে আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে হাত তুলে দোয়া করে।

জানা গেছে, ব্রাজিল প্রবাসী ব্যবসায়ী মরহুম মাহিন আহমেদ ব্রাজিলের সাওপাওলো শহরে ভাউচিয়া মার্কেটের সামনে কর্মরত অবস্থায় গত বৃহঃস্পতিবার ভোর ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এ সময় ব্রাজিল প্রবাসী বাংলাদেশি আহবায়ক কমিউনিটির সিনিয়র সদস্য মো হারুন স্বপন, মিলু মজুমদার, হাসান মাস্টার, আবুস সাত্তার, মিজানুর রহমান, সালাহ উদ্দিন, সাইফুল্লাহ মামুন, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম, খাইরুল ইসলাম, মুহিবুর রহমান, মিজানুর রহমান স্বপন,মো নাছির উদ্দিন, মো রমজান, রফিকুল ইসলাম চান মিয়া, জামাল উদ্দিন, আব্দুর রহিম, হারেসুর রহমান শ্যামল, রাজু আহমেদ, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমানসহ আরও অসংখ্য নাম না জানা প্রবাসী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এদিকে রোববার বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয় বলে প্রবাসী সূত্রে জানা গেছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে ব্রাজিল প্রবাসী লক্ষীপুরের মাহিন

আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭