ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

এখন আর্জেন্টিনার ভাগ্য অন্যের হাতে

  • আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
  • / 330
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। কিন্তু ভাগ্য সহায় হলো না। গোলশূন্য ড্র হলো ম্যাচ। অসংখ্য সুযোগ হারিয়ে রাশিয়ার সরাসরি খেলা অনিশ্চিত হলো মেসিদের। প্লে-অফের জায়গাটাও নিয়েও আছে সংশয়।

অথচ এদিন ম্যাচের শুরু থেকেই গুছিয়ে খেলছিল আর্জেন্টিনা। ছোট ছোট পাসে খেলার নিয়ন্ত্রণ নেয় তারা। ৫ মিনিটেই গোল পেয়ে যাচ্ছিল হোম টিম। গ্যাব্রিয়েল মারকাদোর ক্রস থেকে হেড করেছিলেন বোকা জুনিয়র্স স্ট্রাইকার দারিও বেনোদেতো। কিন্তু তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপরই শুরু হয় ‘মেসি শো’। স্ট্রাইকার বেনোদেতোর একটু পেছনে লিওনেল মেসিকে জায়গা করে দিয়েছিলেন হোর্হে সাম্পাওলি। সেই জায়গা থেকে একাই পেরুকে তটস্থ করে রাখছিলেন বার্সা রাজপুত্র। পেরু রক্ষণকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু কখনো তার শট ব্লক হচ্ছিল, কখনো বা বারের বাইরে দিয়ে যাচ্ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো একবার মেসিকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেন পেরু ডিফেন্ডার ট্রাকো। স্ট্রাইকার দারিও বেনেদেতোর নেয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নিয়েছিলেন মেসি। শেষ মুহূর্তে ট্রাকোর পায়ে লেগে বারে লাগে সেই শট। এরপরও চেষ্টা করে গিয়েছেন মেসি। কিন্তু সতীর্থদের ভুলে সেগুলো আর গোলে পরিণত হয়নি।

আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা এখনও টিকে আছে প্যারাগুয়ের জন্য। একই দিন কলম্বিয়াকে ২-১ হারিয়ে না দিলে সেই সম্ভাবনাটা আরো ফিকে হয়ে যেত আকাশি-সাদাদের।

পেরু ম্যাচের পর আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে থাকল অনেকগুলো ‘যদি’, ‘কিন্তুর’ ওপর।

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চারটি দলের সুযোগ মেলে। পঞ্চম দলটির সুযোগ মেলে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে প্লে অফ খেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করার। কিন্তু এক ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনার অবস্থা যে এখন ছয়ে!

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এখন আর্জেন্টিনার ভাগ্য অন্যের হাতে

আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭