ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী, ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় চাঁদপুরের মতলবের এক প্রবাসী যুবকের প্রাণহানি সাইবার সুরক্ষা আইন সংশোধন: গুজব ও অপপ্রচারে ১০ বছরের কারাদণ্ডের বিধান কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল যুক্তরাষ্ট্রের কারাগারে অসুস্থ মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, গৃহবন্দিত্বের আবেদন আইনজীবীদের শরীয়তপুরে মাদক ও অনুমতিহীন কার্যক্রমের অভিযোগে ৫০ বছরের পুরোনো মেলা বন্ধ গণতন্ত্রের পক্ষের শক্তির বিভেদ ফ্যাসিবাদীদের সুযোগ করে দিতে পারে: প্রধানমন্ত্রী মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা: নির্বাচনের পরই মিলবে সমাধান কাগজে-কলমে মুনাফা দেখালেও বেবিচকের কাছে বিমানের বকেয়া প্রায় ৬ হাজার কোটি টাকা

মিয়ানমার নাগরিকদের স্যানিটেশন ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ পুরোদমে চলছে

  • আপডেট সময় : ০২:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / 327
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে সরকারি উদ্যোগে নেয়া স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ জোর গতিতে এগিয়ে চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোতে নলকুপ বসানো ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে। প্রতিদিনই বাড়ছে নলকুপ ও টয়লেটের সংখ্যা।

ইতোমধ্যে ৩৫০০ লেট্রিন স্থাপন করা হয়েছে। আরও ১৭৫০০ লেট্রিন স্থাপনের কাজ এগিয়ে চলছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১৯০০ সেনিটারী টয়লেট, ১৫২৮টি টিউবওয়েল স্থাপন করেছে। এছাড়াও ১৪টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ৭টি ওয়াটার ট্রাকের মাধ্যমে খাবারের পানি সরবরাহ করা হচ্ছে।

চৌদ্দটি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। তিন হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ৬টি ভ্রাম্যমান ওয়াটার ক্যারিয়ার  এর মাধ্যমে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন ক্যাম্পে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পানি বিতরণ ব্যবস্থা সুবিধাজনক করার লক্ষ্যে রাস্তার পাশে ১ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায়  কক্সবাজারে ইতোমধ্যে ৪ লক্ষ “ওয়াটার পিউরিপায়ার টেবলেট” মজুদ আছে এবং কেন্দ্রীয় ভান্ডারে আরো ১৬ লক্ষ “ওয়াটার পিউরিপায়ার টেবলেট” মজুদ রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ রোধে ইতোমধ্যে ২৯ ড্রাম ব্লিচিং পাউডার ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত ১১ ড্রাম মজুদ রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার নাগরিকদের স্যানিটেশন ও সুপেয় পানির উৎস স্থাপন কাজ পুরোদমে চলছে

আপডেট সময় : ০২:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭