ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

নড়াইলে দুই বিএনপি নেতার মৃত্যুর জেরে অর্ধশত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

  • আপডেট সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়া উপজেলায় দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্য ও পৌর মেয়রসহ অন্তত ৫০ থেকে ৬০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার শিকার বাড়িগুলোর তালিকায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে।

সূত্র জানায়, বুধবার কালিয়া উপজেলায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিলেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নৈরাজ্য প্রতিহতের লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছিল। তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হন নেতাকর্মীরা। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃহস্পতিবার কালিয়া মডেল মসজিদে তাদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এই কবর জিয়ারত শেষ হওয়ার পরই সন্ধ্যায় বেন্দারচর এলাকায় বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে শনিবার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ নিয়ে আসবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, বিশৃঙ্খলার ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

নড়াইলে দুই বিএনপি নেতার মৃত্যুর জেরে অর্ধশত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ১২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬