ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশি হেফাজতে শারীরিক নিরাপত্তা ঘটনায় অভিনেত্রী জেইন মেরির অর্থনীতিতে নোবেল জয়ী রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড চুয়েটে উপাচার্য ভবনে তালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন, অবরুদ্ধ উপাচার্য লোহাগড়ায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে কন্যাশিশু দিবস পালিত ২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন, থাকছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রিয়াদের বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে বার্সেলোনা মেসি থেকে বড়, বিদায়ী সংবর্ধনা চান সাবেক সভাপতি পুলিশের হেফাজতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীসহ ৮ পিটিআই নেতা বাংলাদেশসহ ৩১ দেশের কর্মীদের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা কার্যকর এয়ার তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে প্রবেশ নতুন উপাচার্যের

লোহাগড়ায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ায় সোমবার (১২ অক্টোবর) ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি পরবর্তী সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুদের দেশপ্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা জামান, প্রকল্প কর্মকর্তা আলী আকবর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, বিআরডিবি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাছুম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন ও লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী রাজু আহম্মেদ বাপ্পি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মহিলা বিষয়ক কার্যালয়ের দর্জি প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন।

আলোচনায় কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে বক্তারা জোরালো মত প্রকাশ করেন। তারা বলেন, শিশুবিয়ে রোধে পরিবারসহ সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে। শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলে কন্যাশিশুরা বিশ্ব প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে এবং বৈষম্যহীন পরিবেশ পেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে কন্যাশিশু দিবস পালিত

আপডেট সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬