ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

সামরিক আইন জারির হুমকি দিলেন দুতের্তে

  • আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে বলেছেন, দেশে মাদক সমস্যা আরও খারাপ দিকে মোড় নিলে তিনি সামরিক আইন জারি করতে পারেন। ৭১ বছর বয়সী এই তুমুল বিতর্কিত প্রেসিডেন্ট বলেন, সামরিক আইন জারির উদ্দেশ্যে হবে ফিলিপিনো জনগণ ও তরুণদের রক্ষা করা। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, দুতের্তের মাদক-বিরোধী অভিযানে ৬ মাসে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে। তার যুক্তি, নিজ দেশকে মাদক-সাম্রাজ্য বনে যাওয়া থেকে রুখতে তিনি চেষ্টা করে যাচ্ছেন। তার ভাষ্য, ‘যদি পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেয়, তাহলে আমি সামরিক আইন জারি করবো। কেউই আমাকে থামাতে পারবে না।’

শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এক বক্তৃতায় তিনি আরও বলেন, ‘আমার দেশ সব কিছুকে অতিক্রম করে যাচ্ছে, এমনকি সব সীমাবদ্ধতাকেও।’

সত্যি সত্যি সামরিক আইন জারি করা হলে দুতের্তে বেসামরিক আইন প্রয়োগে ও কোন অভিযোগ ছাড়া মানুষকে আটক করতে সামরিক বাহিনীকে ব্যাবহার করতে পারবেন। ফিলিপাইনের সংবিধান বলেছে, একজন প্রেসিডেন্ট সামরিক আইন শুধু ৬০ দিনের জন্য জারি করতে পারবেন। এবং তিনি শুধুমাত্র কোন বহিঃশত্রুর আক্রমণ বা বিদ্রোহ দমাতে এটি ব্যবহার করতে পারবেন। পার্লামেন্ট দুই দিনের মধ্যে এ প্রক্রিয়া বাতিল করে দিতে পারে। আর সুপ্রিম কোর্ট সামরিক আইন জারির বৈধতা পর্যালোচনা করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামরিক আইন জারির হুমকি দিলেন দুতের্তে

আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭