ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

খাগড়াছড়িতে পুনর্মিলনী বর্ণিল উদ্বোধনীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

  • আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রাচীনতম বিদ্যাপীঠ খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবের বর্ণিল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মো: নুরুল ইসলাম নাহিদ।

এর পরপরই প্রথম পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রবীন শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো: আলী আহমদ খান, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা প্রমূখ।

‘আর একটি বার আয়রে সখা, প্রানের মাঝে আয়’ শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা নিজের প্রিয় প্রাঙনের প্রথম পুনর্মিলনী উৎসবে যোগ দেয়। সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী মো: নুরুল ইসলাম নাহিদ। এ সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুনর্মিলনী উদযাপন কমিটির সচিব শ্রীলা তালুকদার তাকে স্বাগত জানান।

পাহাড়ের ব্যাতিক্রমী এ যাবতকালের সবচেয়ে বৃহৎ এ উৎসবকে ঘিরে ‘উৎসবের রঙে রঙিন খাগড়াছড়ি’। পাহাড়ের প্রাচীন এ বিদ্যাপীঠের প্রথম পুনর্মিলনী উৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয়েছে। এ উৎসব পাহাড়ে সম্প্রীতির নতুন ডানা মেলবে বলে মন্তব্য উৎসবে অংশগ্রহণকারী আলোকিতদের। পরে শিক্ষামন্ত্রী খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আলোচনা সভায় যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে পুনর্মিলনী বর্ণিল উদ্বোধনীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭