ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের লাখাইয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের লাখাইয়ে ‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১টায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আগাম প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও ঘর থেকেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে হবে। সম্মিলিত উদ্যোগ এবং সঠিক পূর্বপ্রস্তুতিই দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাহেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার জহিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান এবং সাংবাদিক এম এ ওয়াহেদ।

অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র এবং লাখাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই সচেতনতামূলক আয়োজনে অংশগ্রহণ করে দুর্যোগ সহনশীল সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জের লাখাইয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬