ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের বাধা

  • আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / 183
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ মার্কেটে নকশা বহির্ভূতভাবে বানানো ৯১১টি দোকান উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মার্কেটটিতে উচ্ছেদ অভিযানে যান সিটি করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে বেলা সাড়ে ১২টার পরও তারা অভিযান শুরু করতে পারেননি।

সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, অবস্থা বুঝে অভিযান চালাব।’

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ওই মার্কেটের নকশার বাইরে গিয়ে লিফট, সিঁড়ি, টয়লেটের জায়গা দখল করে এসব দোকান তৈরি করা হয়েছে। এরকম ৯১১টি দোকান চিহ্নিত করার পর সেগুলো উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে তিন দিন আগে নোটিস দেয়া হয়। পাশাপাশি মাইকিংও করা হয়।

এদিকে অভিযান ঠেকাতে বিপণিবিতানের সামনে রাস্তায় অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। তারা বিক্ষোভ করে স্লোগান দিচ্ছেন, জীবন দেবেন, কিন্তু রাস্তা ছাড়বেন না।

বিপণিবিতান সমিতির লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদের অবস্থান চলছে।

এই অবস্থায় অভিযানে সহযোগিতার জন্য র‌্যাবকেও খবর দেয়া হয়েছে জানান রাসেল সাবরিন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের বাধা

আপডেট সময় : ০৫:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০