ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি মানলে লকডাউন প্রয়োজন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

করোনায় দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদফতর ১২টি পরামর্শ দিয়েছে। এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘আমরা চাই দেশের অর্থনীতি ভালো থাকুক। করোনা যাতে বৃদ্ধি না পায়, তা-ও চাই। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। টিকা নেবেন। লকডাউন আমরা করতে পারব না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।’

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনায় এখনো পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। বাংলাদেশে আবারো করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে।

জাহিদ মালেক বলেন, ভ্যাকসিন নিলেই কিন্তু আপনি সুরক্ষিত হয়ে গেলেন না, ওটাও মানবদেশে কার্যকর হতে সময় নিবে। কাজেই আমাদেরকে অপেক্ষা করতে হবে। লকডাউনের চিন্তা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

বেড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজে জনসমাগম বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘গত ১৫ দিনে অন্তত ২০ লাখ লোক কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে ঘুরেছে। কেউ মাস্ক পরেনি। মাস্ক ছাড়া বিয়ে-শাদিতে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মানলে লকডাউনের প্রয়োজন হবে না। আমরা পরামর্শ দিয়েছি, এখন সরকার ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মৃত্যুহার বেড়ে গেছে, সংক্রমণ বেড়েছে। করোনা এখনো নিয়ন্ত্রণে আছে। দেশের মানুষ এখনো ভালো অছে। কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কেউই ভালো থাকবে না। করোনা এখনো দেশ থেকে যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাস্থ্যবিধি মানলে লকডাউন প্রয়োজন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১