ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : ১০:৫১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টে ভারতের বিপক্ষে ৪৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে  বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৭৫ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ২ এবং সাকিব আল হাসান ০ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ওপেনার তামিম ইকবাল। তিনি মাত্র ৩ রান করে রবিচন্দন অশ্বিনের বলে কোহলির হাতে ধরা পড়েন। এরপর মুমিনুলের সঙ্গে মূল্যবান ৬০ রানের জুটি গড়েন সৌম্য সরকার।

তবে ব্যক্তিগত ৪২ রান করে জাদেজার বলে রাহানের হাতে ধরা পড়েন সৌম্য। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন মুমিনুল হক। তিনি ২৭ রানে অশ্বিনের বলে জাদেজার হাতে ধরা পড়েন।

এর আগে প্রথম ইনিংসে ২৯৯ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৯ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

রোববার ভারতের দ্বিতীয় ইনিংসে পেস দিয়ে কাঁপন ধরিয়ে দেন তাসকিন আহমেদ। ২৩ রানের মধ্যে ফিরিয়ে দেন দুই ওপেনারকে।

দলীয় ১২ রানে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তাসকিন। তার পেস গোলায় মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে শতক করা ওপেনার মুরালি বিজয়, মাত্র সাত রানে।

এরপর ২৩ রানে একইভাবে মুশফিকের ক্যাচ বানিয়ে তাসকিন তুলে নেন আরেক ওপেনার লোকেশ রাহুলকে। তিনি করেন ১০ রান। এরপর চেতশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি প্রতিরোধ গড়ে তোলেন।

ওয়ানডে স্টাইলে করা ৬৭ রানের এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। দলীয় ৯০ রানে তার বলে মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ৩৮ রান করা কোহলি। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানে। রাহানে ২৮ রান করে সাকিবের বলে বোল্ড হন।

শেষ পর্যন্ত ভারত সংগ্রহ ৪ উইকেটে ১৫৯ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। চেতশ্বর পূজারা ৫৪ এবং রবিন্দ জাদেজা ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৬৮৭ রানের জবাবে বাংলাদেশ ৩৮৮ রানে গুটিয়ে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ রান করেন অধিনায়ক মুশফিকুর। এছাড়া সাকিব আল হাসান ৮২ ও মেহেদী হাসান মিরাজ ৫১ রান করেন।

ভারতীয়দের মধ্যে ৩ উইকেট নিয়ে সেরা বোলার উমেশ যাদব। এছাড়া অশ্বিন ও জাদেজা দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ ফলোঅনে পড়লেও ২৯৯ রানের লিডকে যথেষ্ট মনে না করায় ভারত অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৫১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭