ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মেয়র মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক শাহিনের জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : ১১:২০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 382
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর ফের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ বিষয়ে আদালত ২৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে সোমবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে মেয়রের ভাই মিন্টু ও গাড়িচালক শাহিন আলমকে শাহজাদপুরের আমলী আদালতে হাজির করা হয়। তাদের আইজীবীরা জামিনের আবেদন করলে এবং এর বিপরীতে রাষ্ট্রপক্ষ আবারও মিন্টুর রিমান্ড চাইলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার দুপুরে আদালতের জ্যেষ্ঠ বিচারিক মো. হাসিবুল হক এ আদেশ দেন।

শাহজাদপুরের আমলী আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন আদালতে তাদের হাজির করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী পুনরায় তাদের জামিনের আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, শাহজাদপুর থানা পুলিশের হাতে আটক সাহেব আলীকে শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দেখিয়ে তাকেও সোমবার আদালতে হাজির করা হয়। বিচারক তারও জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জন এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু এবং পিন্টুকেও গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেয়র মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক শাহিনের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ১১:২০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭