ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মুম্বাইয়ে আইসিটি প্রতিমন্ত্রী ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের মধ্যে বৈঠক

  • আপডেট সময় : ০৮:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে তারা ঐতিহ্যগত ব্যাংকিং ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং কীভাবে প্রযুক্তি বিশ্বকে ডিজিটাল অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার দিকে চালিত করেছে সে বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেন।
আইসিটি প্রতিমন্ত্রী এসময় ইন্টারঅপারেবল লেনদেন সিস্টেম ব্যবহার করার উদ্যোগটি পরীক্ষা করা এবং আইসিটি বিভাগের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জয়েন্ট ইনোভেশন হাবে সহযোগিতা করতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘আইসিটি বিভাগের ইডিজিই প্রকল্পের অধীনে আমরা ১০টি গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র স্থাপন করছি। এ বিষয়ে একটি কার্যকরী সমঝোতা স্মারক (এমওইউ) আমাদের মধ্যে সেতু তৈরি করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’
এছাড়া আইসিটি প্রতিমন্ত্রী ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এর ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের (এনআইপিএল) সিইও রিতেশ শুক্লার সাথে বৈঠক করেন। মুম্বাইয়ের এনপিসিআই ভবনে আয়োজিত এ বৈঠকে তারা টাকা-রুপি বিনিময় শুরুর পর ভোক্তা পর্যায়ে ক্রসবর্ডার লেনদেন সুবিধা চালু ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার ই-কমার্স পেমেন্ট সহজ করতে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো নিয়ে আলোচনা করেন।
এসময় তিনি ভারতের ডিজিটাল জাতীয় আইডি, আধার এবং ডিজিটাল ব্যক্তিগত ও পেশাদার রেকর্ডগুলি সংরক্ষণ এবং পরিবেশের জন্য ডিজি লকার কীভাবে কাজ করে সে বিষয়ে অবগত হন। তিনি ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পেমেন্টের মতো বাংলাদেশের জন্য একটি সার্বভৌম রিয়েল-টাইম পেমেন্ট তৈরির বিষয়ে সহায়তার বিভিন্ন দিক আলোচনা করেন।
স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ-ভারত সম্প্রীতি আরো এগিয়ে নিতে আইসিটি বিভাগের সাথে প্রতিষ্ঠানটির শিগগিরই একটি সমঝোতা চুক্তি করার বিষয়ে তারা সম্মত হন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুম্বাইয়ে আইসিটি প্রতিমন্ত্রী ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের মধ্যে বৈঠক

আপডেট সময় : ০৮:৪৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩