ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

চালের বাজারে ভোক্তা অধিদফতরের তদারকি, ১৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা ১০ লাখ টাকা

  • আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চালের দাম স্থির ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশজুড়ে বাজার তদারকি কার্যক্রম চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল (৯ জুলাই) চলা এই কার্যক্রমে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায় অন্তর্ভুক্ত ছিল।

অধিদফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দেশের ৪৪টি জেলায় অধিদফতরের ৬৩টি টিম বাজার তদারকিতে অংশ নেয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের জন্য ১৩৮টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই ২২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ঢাকা মহানগরে অধিদফতরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে ১০টি টিম যাত্রাবাড়ী, মালিবাগ, লালবাগ, মধ্য বাড্ডা, মোহাম্মদপুর বাজার, টাউন হল বাজার, মিরপুর-১০ ও ষাট ফিট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চালের বাজারে ভোক্তা অধিদফতরের তদারকি, ১৩৮ প্রতিষ্ঠানকে জরিমানা ১০ লাখ টাকা

আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫