ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০১:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 15
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, বদলি প্রক্রিয়া চালু এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। তারা অবিলম্বে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কারিগরি ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু এবং আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানান। এছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রত্যাহার এবং অযৌক্তিক হয়রানি বন্ধেরও জোর দাবি তোলা হয়।

দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিক্ষক নেতারা। তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬