ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

বাণিজ্য, এফটিএ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা

  • আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 73
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য সম্পর্ক অগ্রগতি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করেছে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎমুখী অংশীদারিত্বে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং শ্রমমানসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

উভয় পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণ-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেয়।

এছাড়া বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে এফটিএ এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) আলোচনার সূচনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) স্বাগত জানিয়ে এটিকে ভবিষ্যৎমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে উল্লেখ করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাণিজ্য, এফটিএ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা

আপডেট সময় : ০৮:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬