ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ

  • আপডেট সময় : ০৭:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১৩ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের মধ্যে ভূমি লিজ চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ বেজা’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৩৪ একর জমিতে কারখানা স্থাপন করবে। এ বিনিয়োগের মাধ্যমে প্রায় ৬০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি উচ্চমানের রিজিড প্লাস্টিক পেইল, শিল্পে ব্যবহৃত রং, ফুড-গ্রেড প্যাকেজিং, মেটাল প্যাকেজিং এবং বার্জার পেইন্টসের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করবে।

বেজা জানায়, জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেড দেশের শীর্ষস্থানীয় রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টসের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এর আগে বার্জার পেইন্টস জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৪০ একর জমি বরাদ্দ পেয়েছে। যেখানে আগামী দুই মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বেজা’র নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশীয় শিল্পগোষ্ঠীর নতুন এ বিনিয়োগ বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। দ্রুত ও বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করতে বেজা কাজ করছে, যাতে বিনিয়োগকারীরা স্বল্প সময়ে শিল্প স্থাপন ও উৎপাদন শুরু করতে পারেন।

জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রং শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাতকে আরও শক্তিশালী করতে চায়।

তিনি বলেন, বেজা’র বিনিয়োগবান্ধব উদ্যোগ তাদের বিনিয়োগ সিদ্ধান্তকে সহজ করেছে। একই সঙ্গে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে একটি সম্ভাবনাময় উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করে সেখানে ইউটিলিটি সেবা ও নীতিগত কিছু বিষয় দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।

চুক্তিতে জেনসন অ্যান্ড নিকলসন প্যাকেজিং লিমিটেডের পক্ষে পরিচালক রুপালী হক চৌধুরী এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমদ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেজা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ

আপডেট সময় : ০৭:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬