ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

  • আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 25
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আঙুলের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না পাকিস্তানের ব্যাটার শান মাসুদ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে মাসুদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পিসিবি জানায়, সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেসের ডেলিভারিতে বাঁ-হাতের তর্জনীতে চোট পান মাসুদ। পরে স্ক্যান করানোর পর মাসুদের আঙুলের চোট নিশ্চিত হয়েছে।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করেন মাসুদ। ১৮৪ বল খেলে ১২টি চারে ১০৯ রান করেন তিনি। আঙুলের ইনজুরির কারণে চতুর্থ দিন সকালে ফিল্ডিং করতে পারেননি তিনি।

এমনকি দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নামেন মাসুদ। ১৫ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি।

আঙুলের ইনজুরির কারণে আগামী মাসে ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন মাসুদ। ১৯ আগস্ট থেকে লিডসে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্ট ৯০ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। আগামী ২ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ মাসুদের

আপডেট সময় : ০৮:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬