ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন জুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতাকে গ্রেফতার ধানমন্ডিতে দুই প্রাইভেটকারের ওপর উপড়ে পড়ল গাছ সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্র নিয়ে ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ দেখাচ্ছে: ইরান পাস করেনি অনেকেই, একাদশে খালি থাকবে ১৩ লাখ আসন ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২ ভাগ শিক্ষার্থী সরকার তিন লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় কমিয়ে আনার চেষ্টা করছে : শামা ওবায়েদ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে দুই প্রাইভেটকারের ওপর উপড়ে পড়ল গাছ

  • আপডেট সময় : ১১:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠের পশ্চিম পাশে একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) রাতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আবাহনী মাঠের পশ্চিম পাশে সড়কের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর পড়ে। গাছটি সড়কের ওপরও পড়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়।

এ ঘটনায় প্রথমে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গাছ পড়ার খবর পেয়ে ধানমন্ডিতে আবাহনী মাঠের পাশে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গাছটি সরানোর কাজ করছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধানমন্ডিতে দুই প্রাইভেটকারের ওপর উপড়ে পড়ল গাছ

আপডেট সময় : ১১:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬