ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট সময় : ১০:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জুলাই ৩৬ স্মরণে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মো. বেলাল হোসেনের পরিচালনায় ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রিয়াদ পাটোয়ারী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম ফয়সাল বলেন, ‘খেলাধুলার মধ্য দিয়ে যেমন মেধা বিকাশে সহায়ক হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে। এমন আয়োজন বার বার হোক। এমন সুন্দর আয়োজনের জন্য মানবিক ফেনী ফাউন্ডেশনকে ধন্যবাদ।’

সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন খন্দকার বলেন, ‘মানবিক ফেনী ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। করোনার সময় থেকে এ সংগঠন কাজ করে আসছে। এ সংগঠন তখন চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে আসছিল। আগামীতেও এ সংগঠন সামাজিক সংগঠন হিসেবে কাজ করে যাবে।’

খেলায় ১৬ টি দল অংশ নিচ্ছে। আগামী ২৯ আগস্ট একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১০:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬