ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • আপডেট সময় : ১২:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

পদযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। সভায় বক্তারা নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে শিক্ষিত ও সচেতন সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সবার জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব এবং সমাজের প্রতিটি সচেতন মানুষকে নিরক্ষরতা দূরীকরণে এগিয়ে আসতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদের সঞ্চালনায় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ রাশেদুল ইসলাম এবং বিজেপির সেক্রেটারি আব্দুর রব সোহাগ। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় : ১২:২২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬