ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার অবসান চায় ডুজা চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারথসহ তিন বিজ্ঞানী ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ নতুন ঋণের আগে আইএমএফের চার চ্যালেঞ্জে বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালী করতে নারীদের কার্যকর অংশগ্রহণ জরুরি: সিইসি অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ ইরানের রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ, বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ ইরানে স্টারলিংক সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত তলব মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সামরিক পথ ছাড়ার আহ্বান ইরানের

ইরানে স্টারলিংক সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত তলব

  • আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা পরিচালনার অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেছে তেহরান। গত রোববার (৪ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে এই ইন্টারনেট সেবার ব্যবহার নিয়ে তেহরানের তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

ইরানি কর্মকর্তার অভিযোগ, ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্স কোম্পানির এই স্টারলিংক সেবা পরিকল্পিতভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড পরিচালনায় ব্যবহৃত হচ্ছে। মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহির মতে, জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) কাঠামোতে স্টারলিংকের নিবন্ধনকারী দেশ হওয়া সত্ত্বেও নরওয়ে তাদের আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।

পিরকুহির ভাষ্যমতে, আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অননুমোদিত সম্প্রচার বন্ধে নরওয়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এই কার্যক্রম বন্ধে তেহরান এর আগে বেশ কয়েকবার নরওয়ের প্রতি আহ্বান জানালেও দেশটি তা উপেক্ষা করেছে বলে দাবি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ইরানে স্টারলিংক সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূত তলব

আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬