রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ, বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ
- আপডেট সময় : ০১:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 1
সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শত শত অটোরিকশা চালক। অটোরিকশার চার্জ দেওয়ার কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ একাধিক দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত চালকদের স্পষ্ট হুঁশিয়ারি, তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা সড়ক থেকে সরবেন না। এই অবরোধের ফলে পল্টন ও প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার জেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি না মানলে রাস্তা ছাড়বেন না।
বিক্ষোভের আঁচ পড়েছে রাজধানীর অন্যান্য এলাকাতেও। সোমবার সকাল থেকেই রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কার্যত বন্ধ রয়েছে। অনেক জায়গায় চালকদের খণ্ড খণ্ড মিছিল বের করতে দেখা গেছে। অটোরিকশা চালকদের এই আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সব সময় সজাগ রয়েছে। শাহবাগ থানার পক্ষ থেকেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে যে, পরিস্থিতি পর্যবেক্ষণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। অটোচালকদের সমাবেশ থেকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’।



















