সুদানের আবেয়িতে ড্রোন হামলায় নিহত ১৫৩
- আপডেট সময় : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 0
সুদান ও দক্ষিণ সুদানের বিতর্কিত সীমান্ত এলাকা আবেয়ির একটি বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৫৩ জন প্রাণ হারিয়েছেন। সোমবার আমিয়েত নামের ওই বাজারে এই হামলার সময় একটি জ্বালানি ডিপো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেখানে তীব্র অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আবেয়ি প্রশাসনের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহান্না আকল এনগোর জানিয়েছেন, সুদানের সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া নিন্দা জানিয়েছে এবং সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে, সুদানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পাল্টা দাবি করেছেন যে, ওই বাজার থেকে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য জ্বালানি চোরাচালান করা হচ্ছিল। তার দাবি, সুদানি সেনাবাহিনী সেই ট্যাংকারগুলোকে লক্ষ্য করেই হামলা চালায় এবং নিহতরা আরএসএফের সদস্য ছিল।
এদিকে, ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে যে, স্থানীয় হাসপাতালে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত বহু রোগীকে ভর্তি করা হয়েছে। তেলসমৃদ্ধ আবেয়ি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই এলাকায় অস্থিরতা ও সংঘাতের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের জেরে অঞ্চলটিতে সংঘাত আরও বেড়েছে।























