ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

মেসির জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয়

  • আপডেট সময় : ০৩:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • / 357
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে সেভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে অন্য গোলটি করেন লুইস সুয়ারেজ।

বুধবার কাম্প নউয়ে শুরু থেকেই আধিপত্য দেখানো বার্সেলোনা চতুর্থ মিনিটে সুয়ারেজের ছোটো পাস থেকে ডি-বক্সের একটু বাইরে থেকে মেসির শট ক্রসবারে লেগে ফিরে আসে। ২৫তম মিনিটে ডান দিকে দিয়ে ছুটে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে পাঠানো মেসির ক্রসে বল পেয়ে ওভারহেড কিকে গোলরক্ষক সের্জিও রিকোকে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। লা লিগায় এবার তার গোল হলো ২৪টি।

তিন মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বাঁয়ে নেইমারকে বাড়ান ইভান রাকিটিচ। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের নিচু ক্রসে সুয়ারেজ শট না নিয়ে করেন কাট ব্যাক। মেসি বল পেয়ে কাছের পোস্ট দিয়ে দুর্দান্ত শটে জালে জড়ান।

পাঁচ মিনিট পর আবার মেসির গোল। এবার কর্নার থেকে বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি ভিতোলো। বল পেয়ে জোড়ালো ভলিতে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক।

২৭ গোল নিয়ে লা লিগার এই মৌসুমে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সুয়ারেজের পাস থেকে মেসির চিপ ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি গোলরক্ষক রিকো। ৬৮তম সহজ একটি সুযোগ নষ্ট করেন বার্সেলোনার জার্সিতে ৭০০তম ম্যাচ খেলতে নামা আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির বাড়ানো বলে খুব কাছ থেকেও পা লাগাতে পারেননি স্প্যানিশ এই মিডফিল্ডার।

যোগ করা সময়ে নেইমারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সেভিয়ার ভিতোলোকে।

৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৯। ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট হলো রিয়াল মাদ্রিদের। সেভিয়া ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

নিউজটি শেয়ার করুন

মেসির জোড়া গোলে বার্সার দুর্দান্ত জয়

আপডেট সময় : ০৩:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭