ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

‘মেসি-রোনালদোর তুলনায় নেইমারই সেরা’

  • আপডেট সময় : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭
  • / 300
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং রিয়াল মাদ্রিদের ‘গেম মেকার’ খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনায় বর্তমানে বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার সেরা বলে মন্তব্য করেছেন আলেসান্দ্রো কোস্তাকুর্তা।

ইতালির এই সাবেক ফুটবলার জানান, আগামীতে ব্যালন ডি’অর লড়াইয়ে শীর্ষে থাকবে নেইমারের নাম।

অবশ্য এই উক্তির মাধ্যমে মেসি বা রোনালদোকে মোটেও খাট করার চেষ্টা করেনি ইতালির ক্লাব মিলানের সাবেক ডিফেন্ডার। তিনি বলেন, মেসি ও রোনালদো তাদের নিজেদের যুগের সেরা খেলোয়াড়। কিন্তু তাদের সময় শেষ হয়ে আসছে। সামনে তাদের মত এই লড়াইয়ে সবার ওপরে থাকবে নেইমারের নাম। তবে পার্থক্য হল তাকে টক্কর দেওয়ার মত হয়ত কেউ থাকবে না।

আর সে কারণেই কোস্তাকুর্তা বলেন, বর্তমানে ২০১৭ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়।

স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমার সম্পর্কে আমি যতদূর জানি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতই সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সক্রিয় সে। কিন্তু রোনালদোর সবকিছু তার ভেতরে নেই। কিন্তু আমি মনে করি কিছুটা কম-বেশি হলেও এদের গোল সংখ্যাও সমান হয়ে যাবে। এখনই ব্যালন ডি’অর লড়াইয়ে দৃঢ়ভাবে উচ্চারিত হয় নেইমারের নাম।

তিনি বলেন, বর্তমান সময়ের কথা চিন্তা করলে সে রোনালদো বা মেসির থেকে ভাল খেলোয়াড়। আর যদি তার বয়সে রোনালদো বা মেসির খেলার সঙ্গে আপনি তুলনা করেন, তাহলে নিশ্চিতভাবেই এগিয়ে আছে নেইমার।

নিউজটি শেয়ার করুন

‘মেসি-রোনালদোর তুলনায় নেইমারই সেরা’

আপডেট সময় : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০১৭