ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

মেসিদের পরীক্ষার ম্যাচে দলে ফিরলেন রোহো

  • আপডেট সময় : ০২:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 334
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চাপে আছে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলের সেই চাপ কাটিয়ে উঠতে সামনে চিলি ও বলিভিয়ার বিপক্ষে পরীক্ষা দিতে হবে এগার্ডো বাউজার দলের। চলতি মাসের শেষে হতে যাওয়া ম্যাচ দুটির জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাউজা।

দলে খুব একটা চমক নেই। তবে ডিফেন্ডার মার্কোস রোহোর ফেরাটা গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাকে গত নভেম্বরে উপেক্ষা করেছিলেন বাউজা। রোহোকে ছাড়া খেলা দুটি ম্যাচের একটিতে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেলেও ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল লিওনেল মেসির দল।

তবে চলতি মৌসুমে সিরি আ’তে দুর্দান্ত ফর্মে থাকা মাউরো ইকার্দিকে আবারো উপেক্ষা করেছেন বাউজা। ইন্টার মিলানের হয়ে ২৫ ম্যাচে ১৬ গোল করে ডাকের অপেক্ষায় ছিলেন তিনি। আর সব ছেড়ে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে খেলতে যাওয়া বুড়ো ঘোড়া ইজিকুয়েল লাভেজ্জি স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

অন্যদিকে অনুমিতভাবেই লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালা আছেন আক্রমণ সামলাতে।

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে পরীক্ষা। যাদের কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল মেসিদের। পরের ম্যাচে আগামী ২৮ মার্চ বলিভিয়ার মাঠে নামবেন মেসিরা।

লাতিন অঞ্চল থেকে সরাসরি রাশিয়ার টিকিট পাবে পয়েন্ট টেবিলে শীর্ষ চারটি দল। পঞ্চম স্থানে থাকা দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে। এই অঞ্চল থেকে টেবিলের শীর্ষে রয়েছে নেইমারদের ব্রাজিল। দুইয়ে থাকা উরুগুয়ের মাঠে আগামী ২৩ মার্চ নামবে তারা। পরের ম্যাচে ২৭ মার্চ ঘরের মাঠে খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

আর্জেন্টিনা স্কোয়াড-

গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান, মারিয়ানো আন্দুজা।

ডিফেন্ডার: ফাকুন্দো রনকাগলিয়া, মাতেও মুসাচ্চিয়ো, রামিরো ফুনেস মোরি, পাবলো জাবালেতা, নিকোলাস ওটামেন্দি, মার্কোস রোহো, গ্যাব্রিয়েল মের্কাদো, জুলিও বুফ্ফারিনি, ইমানুয়েল মাস।

মিডফিল্ডার: হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, গুইডো পিজ্জারো, এভার বানেগা, অ্যাঙ্গেল ডি মারিয়া, এনজো পেরেজ, মার্কোস অ্যাকুনা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঙ্গেল কোর্রেয়া, লুকাস প্রাত্তো, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, পাওলো দিবালা, ইজিকুয়েল লাভেজ্জি।

নিউজটি শেয়ার করুন

মেসিদের পরীক্ষার ম্যাচে দলে ফিরলেন রোহো

আপডেট সময় : ০২:২৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭