ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

সাকিব-মুশফিক ব্যাটিং দাপটে দুর্দান্ত দিন বাংলাদেশের

  • আপডেট সময় : ১০:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 411
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ২৫০ বলের ইনিংসে ছিলো ২৯টি চার।

এছাড়া ১৫৯ রান করেছেনঅধিনায়ক মুশফিকুর রহিমও। এই দুই ব্যাটসম্যানের রানের উপর ভর করে ৫৪২ রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দিনের একদম শেষে সাকিব ফিরে গেছেন ২১৭ রানে। আর মুশফিক ফেরেন ১৫৯ রানে।

এদিন নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। হ্যামিল্টনে ২০১০ সালে করা ৪০৮ রান ছাড়িয়ে সংগ্রহ আরও বিশাল করার পথে আছে সফরকারীরা। এই প্রথম কোনো টেস্টে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চারজন পঞ্চাশ বা তার বেশি রান করলেন। তামিম ইকবাল ও মুমিনুল হক অর্ধশতক করে ফিরে যান। তবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পৌঁছান শতকে।

২০১৫ সালে খুলনা টেস্টে তামিম-ইমরুলের গড়া ৩১২ রানের জুটির রেকর্ড আজ ভেঙে দিলেন সাকিব-মুশফিক। শুধু তা-ই নয়, নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যেকোনো উইকেট জুটিতে নতুন রেকর্ড। ভাঙলেন ৪৪ বছর পুরোনো জুটির রেকর্ড।

এছাড়া ২০১৪ সালের পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এ দুজন। জিম্বাবুয়েকে ধবল ধোলাই করার সিরিজে খুলনায় ১৩৭ রানের সে ইনিংসের পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন টেস্টের সাবেক র‍্যাঙ্কিং সেরা অলরাউন্ডার। মুশফিকের অপেক্ষা তো আরও বেশি, ২০১৪ সালের সেপ্টেম্বরের পর আর কখনো সেঞ্চুরি করে ব্যাট উঁচু করে দেখাননি টেস্টে।

নিউজটি শেয়ার করুন

সাকিব-মুশফিক ব্যাটিং দাপটে দুর্দান্ত দিন বাংলাদেশের

আপডেট সময় : ১০:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭