ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনিফর্মে মণ্ডপে গান গাওয়ায় প্রত্যাহার এসআই উদয়ন সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ আটক এক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের

ইউনিফর্মে মণ্ডপে গান গাওয়ায় প্রত্যাহার এসআই উদয়ন

  • আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট নগরের আখালিয়া নতুনবাজার এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে পুলিশের ইউনিফর্ম পরেই তিনি স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক।

ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মঞ্চে দাঁড়িয়ে তিনি জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি গাইছেন। সরকারি দায়িত্ব পালনকালে এমন আচরণ ও পোশাকের অপব্যবহার নিয়ে জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পরপরই প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এএসআই উদয়ন ফারুককে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই পুলিশ সদস্যকে মণ্ডপে নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছিল। সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় অন্য কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়া যে দায়িত্বের অবহেলার শামিল, সে বিষয়েই গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম আরও বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এসএমপির জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর এএসআই উদয়ন ফারুকের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য থানার সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এএসআই ফারুকের গান পরিবেশনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

ইউনিফর্মে মণ্ডপে গান গাওয়ায় প্রত্যাহার এসআই উদয়ন

আপডেট সময় : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬