ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : ০৫:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • / 400
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।  শনিবার সকালে যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুল হাসান, মো. হাসান আলি, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী  সানিন, সরোয়ার পারভেজ মিঠু, প্রচার সম্পাদক মেহেদী  হাসান, সাংস্কৃতিক সম্পাদক রাকিব আল হাসানসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুটি আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পৃথক দুই আদালত। তারই প্রতিবাদে শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচী ঘোষনা করেছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭