ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চতুর্থ চালান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ রিজভী: ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে আগামী ৫ বছরে সাড়ে ৪ হাজার ইউনিয়নে খেলার মাঠ গড়বে সরকার ৪ নভেম্বরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল সৌদি বিমানবন্দরে হামলায় ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

  • আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে আজ সকালে ২১ জনকে পুশ-ইন করেছে।

পুশ-ইন করার পর বিজয়পুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদেরকে আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৯ জুন তারিখ থেকে ভারতের গোয়েন্দা বাহিনীর সদস্যরা দিল্লির বিভিন্ন এলাকা থেকে পুশ-ইন করা এই সবাইকে একত্রিত করে। এরপর গতকাল (৯জুলাই) দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর থেকে বিমানে করে আসাম বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিজয়পুর সীমান্ত দিয়ে এদেরকে পুশ-ইন করা হয়।

আটককৃতরা হলেন-হৃদয় (২৮), মোহন (২২), আল আমিন (৩৫), ঝিনুক (২৩), হান্নান (৩০), রুহুল আমিন (২২), ছোঁয়া মজুমদার (২৩), ফারিয়া (২১), সঞ্জনা (২৪), মো. অন্তর (২৬), নেহা (২৯), লিটন (৩৪), আরোহী (২০), মুনমুন (৩৫), রিয়া (৩০), মনি (২১), আলম (৩০), ফয়সাল (২০), পূজা (৩৮), রূপসী (৩২) ও কাউসার (২৭)।

বিজিবি’র নেত্রকোনার অধিনায়ক এ এস এম কামরুজ্জামান বাসস’কে জানান, আটককৃতদের পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তাদেরকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এরপর জিডি করা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে, তারা নিজ নিজ এলাকায় যেতে পারবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোনার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করলো বিএসএফ

আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫