ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

৭০০ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ

  • আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 490
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৭০০ টন ত্রাণসামগ্রী নিয়ে চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে ভারতীয় একটি জাহাজ। আজ বৃহস্পতিবার ভোরে বন্দরের এক নম্বর জেটিতে নোঙর করে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ঘড়িয়াল।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বন্দর জেটিতে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে জাহাজের ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। চট্টগ্রাম বন্দর, নৌবাহিনী, ভারতীয় নৌবাহিনী, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন ও জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, চা, গুঁড়ো দুধ, বিস্কুট, সাবান ও মশারি রয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন, মোট ৬২ হাজার প্যাকেটে মোড়ানো এসব ত্রাণ সামগ্রী। যা ৬২ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করা যাবে। বিশেষভাবে এসব প্যাকেট তৈরি করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১৫ই সেপ্টেম্বর ১০৭ টন ত্রাণসামগ্রী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান চট্টগ্রাম এসে  পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

৭০০ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজ

আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭