ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার শশীভূষনে রাতের আধারে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে এওয়াজপুরে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে মরিয়ম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুবৃত্তরা। সোমবার(১৯জুন) ভোর রাতের দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই এওয়াজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হানিফ বেপরীর স্ত্রী ও ৮ সন্তানের জননি। ঘটনার সময় ছেলে-মেয়েরা কেউ বাড়িতে ছিলেন না। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, রাতের বেলায় ঘরে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে মরিয়মে কুপিয়ে পালিয়ে যায়। মরিয়মের চিৎকারে হানিফ ঘুম থেকে উঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্ত্রীকে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

ওসি আরো জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনের কারেন ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় শশীভুশন থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার শশীভূষনে রাতের আধারে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭