ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : ০৮:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 4
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | বিডিসংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. লকিয়ত উল্লাহ। গত ৪ নভেম্বর উপদেষ্টার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. লকিয়ত উল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট আলা উদ্দিন খান আকাশ। সাক্ষাৎকালে বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে জহির উদ্দিন স্বপনকে তাঁর গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর অব্যাহত অবদান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।

সাক্ষাতের অংশ হিসেবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট অব অনার) প্রদান করা হয়।

মতবিনিময়কালে বাংলাদেশের ওষুধশিল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় ওষুধের রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বায়োফার্মার অবস্থান সুদৃঢ় করা, নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশের মানসম্মত ওষুধকে বিশ্ববাজারে আরও পরিচিত করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ডা. লকিয়ত উল্লাহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশল এবং দেশের ওষুধ রপ্তানি খাতে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্যে গৃহীত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বায়োফার্মা লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি ওষুধশিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ওষুধশিল্পের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞদের মতে, এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান কিছু বিশেষ সুবিধা পরিবর্তিত হতে পারে। ফলে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, নতুন বাজার সৃষ্টি এবং ওষুধ রপ্তানি বৃদ্ধিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর আগাম প্রস্তুতি ও নীতিগত সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার মূল্যবান সময়, আন্তরিকতা ও গঠনমূলক মতামতের জন্য বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় ডা. লকিয়ত উল্লাহ জহির উদ্দিন স্বপনের চিন্তাভাবনা ও নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর নেতৃত্বে সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বায়োফার্মা লিমিটেড মনে করে, সরকারের নীতিগত সহযোগিতা, শিল্প খাতের দূরদর্শী নেতৃত্ব এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:১৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬