ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ঝিনাইদহে শিশু অপহরণের সময়, অপহরণকারী আটক

  • আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জের চাদপাড়া গ্রামে সজনী (৫) নামের এক শিশুকে অপহরণ করার সময় শফিউদ্দিন (৪৮) নামের এক শিশু অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটক শফিউদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত এমদাদ মন্ডলের ছেলে। আর উদ্ধারকৃত সজনী কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের  বিদেশ প্রবাসী জাহাঙ্গীর হোসেনের মেয়ে। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু সজনীর দাদি নবিরন নেছা জানান, বেলা ১২টার দিকে সে ও সজনী বাড়ির পাশের মাঠে যায়। এ সময় সজনীকে রাস্তায় বসিয়ে রেখে পাটের ক্ষেতে প্রবেশ করে সে। এই সুযোগে শিশু অপহরণকারী শফিউদ্দিন সজনিকে খেজুর খাওয়ানোর লোভ দেখিয়ে তার কাছে থাকা বস্তার মধ্যে ঢোকানোর চেষ্টা করে।
এ সময় সজনি চিৎকার করলে অপহরণকারীকে জাপটে ধরে আমিও চিৎকার করলে মাঠের কৃষকরা এসে অপহরণকারীকে আটক করে এবং সজনিকে উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিশু অপহরণকারী শফিউদ্দিনকে জনতা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে শিশু অপহরণের সময়, অপহরণকারী আটক

আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭