ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পার্বতীপুরে ভিজিএফ’র গম কালো বাজারে বিক্রির অভিযোগ : থানায় মামলা

  • আপডেট সময় : ০৭:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ২নং মন্মথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজগর আলী ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিএফ”র গম চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত ২৫ জুন রোববার পার্বতীপুর মডেল থানা পুলিশ  ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাকলা বাজার থেকে ১১ বস্তা গম উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানা যায়, উপজেলা মন্মথপুর ইউনিয়নে ১৯০৯ জন দুস্থ সদস্যদের জন্য ১.০৯০ মে. টন চালের পরিবর্তে ২৫.৩৩৬২ মে. টন গম বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ১১ বস্তা গম (৫০ কেজি প্রতি বস্তা) চাকলা বাজারের আব্দুল জব্বারের পুত্র বাবুর দোকানের বারান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী জানায়, মন্মথপুর মুন্সীপাড়া এলাকার আবু বকরের পুত্র অহিদুল ও আইজ উদ্দীনের ছেলে ফরিদুল ইসলাম রোববার ভোরে মন্মথপুর ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ভোর বেলা গমের বস্তাগুলো বের করে বাবু নামের এক ব্যবসায়ীর দোকানের বারান্দায় জমা করছিল হানিফ দাফাদার। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে।

২৪ জুন শনিবার দুস্থদের মাঝে ১৩ কেজি ২০০গ্রাম করে গম বিতরণের কথা থাকলেও ১০ কেজি করে গম দেয়া হয়। এসময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, মেম্বর ও চেয়ারম্যানের সাথে এলাকাবাসীর সংর্ঘষে মোসলেম উদ্দীন, হারুন, আতোয়ার, কাফি সরদার, শাকিব, আঃ শাফি, মোহাম্মাদ হারুন, জামিউলসহ ৮ থেকে ১০ জন আহত হয়। ২৮ জুন বুধবার বিকালে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের নিকট বিচারের দাবীতে এ বিষয়ে লিখিত একটি অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের নিকট জানতে চাইলে বলেন, ঘটনাটি জানতে পেরে তিনি ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছি।

পরে পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ তাজুল ইসলাম সরেজমিনে তদন্ত করে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন যার মামলা নম্বর ৩৭।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বতীপুরে ভিজিএফ’র গম কালো বাজারে বিক্রির অভিযোগ : থানায় মামলা

আপডেট সময় : ০৭:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭