ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জামিনে মুক্ত রসরাজ

  • আপডেট সময় : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেইসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দেওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার রসরাজ দাশ। ২ মাস ১৯ দিন কারাভোগের পর জামিন পেয়ে আজ কারাগার থেকে ছাড়া পান তিনি। সোমবার আদালত রসরাজকে অন্তবর্তী জামিন দেন। এরপর আজ দুপুর সাড়ে ১২ টার দিকে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। তাকে নিতে কারাগেইটে উপস্থিত ছিলেন তার মামা ইন্দ্রজিৎ দাশ, বড় ভাই দয়াময় দাশ ও ভগ্নিপতি নেপাল চন্দ্র দাশ। এসময় তার আইনজীবিরাও উপস্থিত ছিলেন।

কারাগার থেকে বের হয়ে আসার পর একটি সিএনজি অটোরিকশা যোগে নিজ বাড়ি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের পথে রওনা হন রসরাজ। সোমবার জেলা ও দায়রা জজ আদালত রসরাজের জামিন মঞ্জুর করেন। তবে এদিন জামিন সংশ্লিষ্ট কাজপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় ছাড়া পাননি তিনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত থেকে জামিন সংশ্লিষ্ট কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়।

ফেসবুকে ধর্ম অবমাননার ছবি পোস্টের অভিযোগে গত ২৯ অক্টোবর পুলিশ রসরাজকে আটক করে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। এর জের ধরে ৩০ অক্টোবর নাসিরনগরে তান্ডব চালানো হয়। অর্ধশতাধিক ঘরবাড়ি ও ১৫টি মন্দির ভাঙচুর করা হয়। তবে রসরাজের মোবাইল ফোন থেকে কোনো ছবি আপলোড হয়নি বলে তদন্তের পর জানায় পুলিশর ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিনে মুক্ত রসরাজ

আপডেট সময় : ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭