ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামের পাঁচলাইশে কথা কাটাকাটির জেরে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • / 308
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীতে পাঁচলাইশ থানা এলাকায় পারিবারিক ঝগড়ার জেরে সমবয়সী ফুফাতো ভাইয়ের ধারালো কিরিচের আঘাতে মামতো ভাই মো. সিরাজুল ইসলাম (২২) নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সিরাজুল ইসলাম মারা যান। নিহত ব্যক্তি পেশায় রিক্সা চালক বলে জানিয়েছেন পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরিবারে বরাত দিয়ে তিনি জানান, গতকাল শনিবার (২৯ জুলাই) দিবাগত পৌনে রাতে ১১ টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুরের জামাল কলোনিতে কথা কাটাকাটির জের ধরে মো. সিরাজুল ইসলাম (২২) কে কুপিয়ে রক্তাক্ত আহত করে তার ফুফাতো ভাই মোহাম্মদ হোসেন। রাতে স্বজনরা সিরাজুল ইসলামকে হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষয়ে তার মৃত্যু হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুর সম্পর্কের দুই ভাইয়ের মধ্যে কথা কাটির সময় একজনের ধারালো অস্ত্রের আঘাতে আরেকজন মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তাদের বাড়ি কুমিল্লার ব্রাম্মণবড়িয়ার নাসির নগর এলাকায়। নিহত যুবক নগরীতে রিক্সা চালাতো বলে জানান ওসি।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, ঘটনার পরপরই খুনি মো. হোসেন পালিয়ে গেছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পাঁচলাইশে কথা কাটাকাটির জেরে রিক্সা চালককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭