ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

টেকনাফ শামলাপুরে ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে দুর্বৃত্ত হামলায় আহত ২

  • আপডেট সময় : ০৮:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • / 309
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে দুই সহোদর। ব্যবসায়িক লেনদেনের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রচার করা হলেও মুলক ইয়াবার টাকা ভাগবাটোয়ারার বিরোধ নিয়ে হামলা বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় শামলাপুর বাজারের মহিলার মার্কেটের সামনে এঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দীনের পক্ষের লোক ইয়াবা ব্যবসায়ী ও মানবপাচারকারী স্থানীয় শামলাপুরের মৃত কাদের হোছনের ছেলে জহুর আলম প্রকাশ জুরাইয়া,আব্দু সোবাহানের ছেলে মোঃ আলম ও হেলাল উদ্দিন লোহার রড় দিয়ে দুই সহোদরের উপর অর্তকিত হামলা চালায়। শামলাপুর বাজারের মহিলার মার্কেটের সামনে মৌলভী রফিকের নিজস্ব দোকানের সামনে সংগঠিত ঘটনায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকার মোঃ হোছনের ছেলে মোঃ আলমের মাথায় রক্তাক্ত কাটা জখম হয় এবং সহোদর নুরুল আবছারও আহত হন।

স্থানীয় লোকজন আহত মোঃ আলমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করান। ইয়াবার টাকা ভাগ করতে গেলে, ভাগে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে ভাগে বেশী না দেওয়ায় তার লোকজন অপর অংশীদারকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে টেকনাফ থানায় মোঃ আলম চিকিৎসাধীন বলে জানান আহতের ছোট ভাই নুরুল আবছার।

টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দীন বলেন, ইয়াবার টাকা ভাগবাটোয়ারা নয়, ব্যবসায়িক লেনদেনের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ঘটনার পর শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাকসুদ আলম সহ উভয় পক্ষকে নিয়ে শালিসী বৈঠক বসেছিল।

দুই সহোদরের উপর হামলার ঘটনা নিশ্চিত করে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাকসুদ আলম বলেন, বিকেলে এক ভাইকে এবং সন্ধ্যায় মোঃ আলমের উপর হামলা হয়। এতে মোঃ আলমের মাথায় গুরুতর কাটা জখম হয়েছে আমি তা দেখেছি। লেনদেনের জের ধরে এধরনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করলেও কিসের লেনদেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফ শামলাপুরে ইয়াবার টাকা ভাগাভাগি নিয়ে দুর্বৃত্ত হামলায় আহত ২

আপডেট সময় : ০৮:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭