ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

পান্থপথে হোটেলে জঙ্গী আস্তানা সন্দেহে অভিযান : নিহত ১

  • আপডেট সময় : ০৭:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাজধানীর পান্থপথে উগ্রবাদী আস্তানা সন্দেহে একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক পথচারী।

কলাবাগান থানার এসআই সারোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে রাখা হয়।

সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলি। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে।

চতুর্থ তলার ওই ধ্বংসস্তূপের মধ্যে একজনের দেহও পড়ে থাকতে দেখা যায়।

পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, হোটেলের যে কক্ষে বিক্ষোরণ ঘটেছে, আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক সোমবার রাতে সেটি ভাড়া নেয়।

তিনি জানান, ‘হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী ওই যুবকের নাম সাইফুল ইসলাম, বাড়ি খুলনার ডুমুরিয়ায়। বিএল কলেজ থেকে সে অনার্স পাস করেছে। আমরা ধারণা করছি, ওই যুবকই নিহত হয়েছে।’

এছাড়া হোটেলটিতে বিস্ফোরণের পরপরই সামনের রাস্তা দিয়ে আহত অবস্থায় একজনকে নিয়ে যেতে দেখা যায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাত জানান, আহত ওই ব্যক্তি ব্যাংকের বুথে টাকা তুলতে যাচ্ছিলেন। বিস্ফোরণের ফলে ইটের টুকরো ছিটকে গিয়ে তার মাথায় লাগে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পান্থপথে হোটেলে জঙ্গী আস্তানা সন্দেহে অভিযান : নিহত ১

আপডেট সময় : ০৭:১৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭