ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ আটক

  • আপডেট সময় : ১০:০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বাহাদুর প্রকাশ লাল বাহাদুর ডাকাত (৩৫)’কে ১টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করেছে। ধৃত বাহাদুর ডাকাত কক্সবাজার সদরের পিএমখালী ইউপিস্থ ছয় ভাইয়ের পাড়া তোতকখালী এলাকার মৃত ইসমাইল এর ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, এসআই আবুল কালাম, এসআই নাজির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল ডিউটি কালে সদর থানাধীন কলাতলি উত্তরন আবাসিক এলাকার পূর্ব পার্শ্বের ভেন্ডার পাহাড়ের ঝোপ থেকে বৃহস্পতিবার ভোরে চিহ্নিত সন্ত্রাসী বাহাদুর প্রকাশ লাল বাহাদুর ডাকাতকে আটক করে। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সচল দেশীয় তৈরি বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। লাল বাহাদুর ডাকাতকে ৭ দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদন সহ বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ওসি রনজিত কুমার বড়ুয়া আরো জানান, লাল বাহাদুর ডাকাতের বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-১। ৫১(১)১৬, ২। ৭(৮)১৩, ৩। ৭১(৭)১৩, ৪। ৭২(৭)১৩, ৫। ০৬(০৬)১৩, ৬। ২৯(২)১৬, ৭। ২৮(২)১৬, ৮। ৬০(১)১৬, ৯। ৬১(১)১৬, ১০। ৩৪(১০)০৯ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র ও গুলিসহ আটক

আপডেট সময় : ১০:০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭