ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় : ১০:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয়েছে। ‘জননিরাপত্তা বিভাগ’ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে।

এ আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন।

এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেয়া হবে। বর্তমানে কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল।

আরো জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থার মধ্যে থাকবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া বহির্গমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকার গঠনের মধ্যদিয়ে বাংলাদেশ সরকারের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাত্রা হয়। যুদ্ধকালে অন্যান্য মন্ত্রণালয়ের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি এত ব্যাপক ছিল না। ১৬ ডিসেম্বরের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ঢাকায় সচিবালয় স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ১০:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭