ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে ক্রিকেটার মেহেদী মারুফের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০২:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭
  • / 467
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি: স্ত্রীকে নির্যাতন এবং গর্ভের সন্তান হত্যার অভিযোগে এবার ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন মারুফের স্ত্রী তামান্না বিনতে আজাদ।

আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ৩ অক্টোবরের মধ্যে হাসপাতাল থেকে গর্ভপাতের প্রমাণ সংগ্রহ এবং তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশও দিয়েছেন আদালত।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, মামলায় স্ত্রীকে নির্যাতন এবং গর্ভের সন্তান হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ বলা হয়, ২০০৯ সালের ২৯ নভেম্বর মেহেদী মারুফ ও তামান্নার বিয়ে হয়। ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পারিবারিক অশান্তির কারণে মেহেদী ও তামান্না আলাদা বাসা নিয়ে বসবাস শুরু করেন। এর মধ্যে মেহেদী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এক পর্যায়ে তামান্নাকে বাসা ছেড়ে যেতে বলে মেহেদী। কাউকে এসব জানালে তালাক দেয়ার হুমকি দেয়া হয়।

অভিযোগে বলা হয়, একদিন হোটেলে গিয়ে মেহেদীকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পান তামান্না। পরে পারিবারিকভাবে ক্ষমা চেয়ে এ ধরনের ঘটনা আর ঘটাবে না মর্মে অঙ্গীকার করে। ইতিমধ্যে সন্তানসম্ভবা হন তামান্না। মানসিক নির্যাতনের পাশাপাশি ভ্রুণ হত্যা করার চেষ্টা চালায় মেহেদী। গত ১৯ ফেব্রুয়ারি রাতে মেহেদী মারুফ অস্তস্বত্বা তামান্নাকে বেপরোয়াভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

অভিযোগে আরো বলা হয়, এক পর্যায়ে রাত ১টার দিকে পেটে লাথি দিলে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে নিয়ে গেলে চিকিৎসক জানান তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তামান্না তখনই মামলা করতে চাইলে মেহেদীর পরিবার অনুরোধ করায় বিরত রাখে। কিন্তু পরবর্তীতে তামান্নার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে তাকে হুমকি-ধামকি দিতে থাকায় তিনি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মেহেদী মারুফের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভাব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ক্রিকেটার মেহেদী মারুফের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭