ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ক্যারিয়ার্সহাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭
  • / 485
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এখন থেকে মালয়েশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক হোটেলে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

এ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি) ও উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ক্যারিয়ারর্সহাবের মধ্যে একটি সমঝোতা স্মারক মঙ্গলবার (২৯ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।  সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ক্যারিয়ারর্সহাবের চেয়ারম্যান এম নাঈম হোসেন এবং ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান।

সমঝোতা অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদেরকে ছয় মাসের জন্য মালয়েশিয়ার বিভিন্ন হোটেলে ইন্টার্নশিপের সুযোগ করে দেবে ক্যারিয়ারর্সহাব। অপরদিকে মালয়েশিয়ায় ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদেরকে ক্যারিয়ারর্সহাবের কাছে সুপারিশ করবে ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক ও  ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ
ক্যাপশনঃ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের  মালয়েশিয়ায় ইন্টার্নশীপ করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি) ও উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ক্যারিয়ারর্সহাবের মধ্যে স্বাক্ষরিত  চুক্তি বিনিময় অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ক্যারিয়ার্সহাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭