ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন স্মৃতির অন্বেষণ জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস ঢাকা ছাড়ার আগে গুলশানে রিকশায় ওটিলিয়া, মুগ্ধ হয়ে ফিরতে চাইলেন বারবার মোরগ পোলাও খাইয়ে সোনার দোকান ফাঁকা: তিন আসামি রিমান্ডে খুলনা কর আপিল বিভাগে ১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জয়া আহসানের দার্জিলিংয়ে অবকাশ: কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা পদ্মা সেতুর অদূরে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ, প্রাণ হারালেন যুবলীগ কর্মী গোপালগঞ্জে সড়ক অবরোধে গাছ-খুঁটি ব্যবহার নিষিদ্ধ করলো আওয়ামী লীগ খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা: শাহজাহানের স্ত্রীর জমিতে ভবন নির্মাণে বাধা

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়াতে হবে : তোফায়েল

  • আপডেট সময় : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়ানোর কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহবান জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ববাসীকে মিয়ানমারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সমস্যাটি সমাধানের জন্য কূটনৈতিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়াতে হবে।

ইতোমধ্যে মিয়ানমার সরকারের প্রতিনিধিদল বাংলাদেশে এসে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা, ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়া অব্যাহত রেখেছে মিয়ানমার সরকার। ফলে এখনো হাজার হাজার রোহিঙ্গা জীবন রক্ষার জন্য বাংলাদেশে পালিয়ে আসছে।

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কোরিয়া-বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দুই দিনব্যাপী ‘শোকেস কোরিয়া-২০১৭’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়াতে হবে : তোফায়েল

আপডেট সময় : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭