ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

খালেদা জিয়ার গাড়িবহরের রাস্তায় বাসে বোমা হামলা

  • আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  কক্সবাজার থেকে ত্রাণ বিতরণ করে ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে রাস্তার উল্টো পাশের দুটি বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে ওই বাস দুটিতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহরটি মহিপাল এলাকা অতিক্রম করার সময় ওই পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে।

তবে খালেদা জিয়ার গাড়িবহরে থাকা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ হতাহতও হয়নি। নেতাকর্মীরাসহ পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়িবহর ফেনী পার করে দিয়েছে।

আলাউদ্দিন ঘটন নামের এক প্রত্যক্ষদর্শী যুগান্তরকে বলেন, খালেদা জিয়ার গাড়িবহর মহিপাল পেট্রল পাম্প পার হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার উল্টো পাশে দুটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। একইসঙ্গে বিকট শব্দও শোনা যায়।

খালেদা জিয়ার বহরের পেছনের গাড়িতে থাকা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ যুগান্তরকে বলেন, চেয়ারপারসনের গাড়িবহর পার হওয়ার কিছুক্ষণ পর উল্টো পাশে দুটি বাসে আগুন জ্বলতে দেখি। এ সময় বহরে থাকা কিছু নেতাকর্মী দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করে। সঙ্গে সঙ্গে আমরা সিনিয়র নেতারা গাড়ি থেকে নেমে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক পুরো রাস্তা অবরোধ করে ফেলি। এ সময় আশপাশের বিএনপি নেতাকর্মীরা ছুটে আসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার গাড়িবহরের রাস্তায় বাসে বোমা হামলা

আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭