ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

রাবির দুই শতাধিক গাছ পুড়িয়ে দিল দুবৃর্ত্তরা

  • আপডেট সময় : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / 240
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের আওতাধীন প্রায় ১০ বিঘা আম বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়ে গেছে দুই শতাধিক গাছ। গত বুধবার দুপুরের দিকে আগুন দেওয়া হয় বলে ধারণা কৃষি প্রকল্প সংশ্লিষ্টদের। পরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, রাজশাহী শহরের ভদ্রা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আম বাগান রয়েছে। মুকুল আসার মতো প্রায় ৫ থেকে ৬ শতাধিক আম গাছ রয়েছে।
বুধবার সেখানে রাস্তার পাশে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। পুরো বাগানে আগুন ছড়িয়ে যায়। পরে স্থানীয় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। বিকেল ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। ঐ বাগানের প্রায় ১০ বিঘা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ২ শতাধিক গাছ।

জানতে চাইলে কৃষি প্রকল্পের পরিচালক অধ্যাপক এমরান আলী বলেন, দুপুরে দিকে বিষয়টি সম্পর্কে জানতে পেরে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে তাদের প্রচেষ্টায় বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতি সম্পর্কে তিনি বলেন, গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাতাগুলো পর্যন্ত পুড়ে গেছে। তবে টাকার অঙ্কে ক্ষতির বিষয়ে তিনি জানাতে পারেন নি তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য মহোদয়দের বিষয়টি জানানো হয়েছে বলে জানান অধ্যাপক এমরান আলী।

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, কে বা কারা আমবাগান পুড়িয়ে দিয়েছে সে বিষয়ে জানা যায়নি। তবে এরই মধ্যে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবির দুই শতাধিক গাছ পুড়িয়ে দিল দুবৃর্ত্তরা

আপডেট সময় : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭