ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘ক্ষমতায় গেলে ওয়ান ইলেভেনের দোষীদের বিচার করবে বিএনপি’

  • আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 367
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় গেলে ওয়ান ইলেভেন সকারের কর্মকাণ্ডের তদন্ত করে দোষীদের শাস্তি দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮)’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এ কথা বলেন।
ওয়ান ইলেভেনের সরকারকে অবৈধ ও অসাংবিধানিক উল্লেখ মওদুদ আহমদ বলেন, দেশের সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে ওই সময়ের সেনা-সমর্থিত সরকার। জরুরি আইনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার ছিল অবৈধ এবং অসাংবিধানিক। তিনি বলেন, ওই সময়কার কর্মকা- সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। আমরা ক্ষমতায় গেলে এটা করা হবে। এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ওই সময়কার সরকার প্রথমে ‘মাইনাস টু ফর্মুলা’ করেছিল, পরে সেখান থেকে তারা ‘ম্যানেজ টু ফর্মুলা’ শুরু করে। কিন্তু ম্যানেজ টু হলো না, হলো ম্যানেজ ওয়ান। যার খেসারত এখন জাতি দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, বিএনপির নেতা মাহবুব উদ্দিন খোকন, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ক্ষমতায় গেলে ওয়ান ইলেভেনের দোষীদের বিচার করবে বিএনপি’

আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭