ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

রামগড়ে অত্যাধুনিক অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

  • আপডেট সময় : ০৮:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলা এলাকা থেকে সেনাবাহিনীর অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ দু’জন সন্ত্রাসীকে আটক করেছে। রবিবার মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় আটককৃত সুজন মারমা (২৮) ও আব্বাই মারমা (৩৩) এর কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি এবং চাঁদা আদায়ের রসিদও জব্দ করা হয়। আটককৃতরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের সদস্য বলে সূত্র নিশ্চিত করে।

রবিবার মধ্যরাতে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় সিন্দুকছড়ি সেনা জোনের মেজর তৌহিদ সালাউদ্দিনের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়। রামগড় থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের রামগড় থানায় সোপর্দ করেছে।

তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ছাড়াও ২টি দেশীয় তৈরি বন্দুক, ১৪ রাউন্ড গুলি, রামদাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগড়ে অত্যাধুনিক অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৮:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮